News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মনীষা দাসের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস
Image

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মনীষা দাসের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২১ জুন: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশ প্রশাসনের ভূমিকা এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী একাধিক অভিযোগ তুলে ধরে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে কংগ্রেসের অভিযোগ, ২০১৪ সালে কেন্দ্রে এবং ২০১৮ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি, অপরাধ, নারী নির্যাতন এবং প্রশাসনিক অরাজকতা বেড়েছে। দলের দাবি, রাজ্যের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন এবং বহু ঘটনা থানায় নথিভুক্ত পর্যন্ত হয় না।

কংগ্রেসের অভিযোগ, রাজ্য পুলিশের একাংশ নিরপেক্ষতার পরিবর্তে শাসকদলের স্বার্থ রক্ষায় কাজ করছে। বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি বিরোধী দল অভিযোগ করেছে, অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবে কার্যকর হচ্ছে না।

প্রেস বিজ্ঞপ্তিতে গত ৪ এপ্রিল ধলেশ্বর এলাকায় এক যুবকের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ এবং সম্প্রতি বাধারঘাট এলাকায় এক সরকারি কর্মী ও তাঁর পরিবারের উপর হামলার ঘটনাও উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস।

সবচেয়ে গুরুত্ব দিয়ে তোলা হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রী মনীষা দাসের মৃত্যুর প্রসঙ্গ। কংগ্রেসের দাবি, ঘটনাটিকে দ্রুত আত্মহত্যা হিসেবে চিহ্নিত করার চেষ্টা হয়েছে এবং এতে একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। দলটির অভিযোগ, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য শুধুমাত্র ম্যাজিস্ট্রেট তদন্ত যথেষ্ট নয়।

প্রদেশ কংগ্রেস মুখ্যমন্ত্রীর কাছে মনীষা দাসের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বলেছে, কর্মরত বিচারকের তত্ত্বাবধানে তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে। একইসঙ্গে ঘটনার বিষয়ে আগাম মন্তব্য করা সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে কংগ্রেস জানিয়েছে, রাজ্যে আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার স্বার্থে সরকারকে আরও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে। তবে কংগ্রেসের এই অভিযোগগুলির বিষয়ে রাজ্য সরকার বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

উমাকান্ত একাডেমির ১৯৭৬ ব্যাচের প্রাক্তনীদের পুনর্মিলনী উৎসব, উপস্থিত মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রাজধানীর হোটেল সোনারতরীতে রবিবার অনুষ্ঠিত হলো উমাকান্ত একাডেমির ১৯৭৬ সালের ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের…

ByByReshmi Debnath Jun 22, 2026

কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা

আগরতলা, ২১ জুন: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার রাজ্যের ১০টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬-এর…

ByByReshmi Debnath Jun 21, 2026

গর্জি এলাকায় অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ ৬ জন আহত

উদয়পুর, ২২ জুন: গোমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি এলাকায় জাতীয় সড়কে অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই…

ByByReshmi Debnath Jun 21, 2026

প্রবীণ জনজাতি নেতা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরার প্রয়াণ, শোক

আগরতলা, ২১ জুন: ত্রিপুরার প্রখ্যাত জনজাতি নেতা এবং সিপিআই(এম)-এর প্রবীণ রাজনীতিবিদ তথা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা আর নেই।…

ByByReshmi Debnath Jun 21, 2026

Leave a Reply

Scroll to Top