News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গর্জি এলাকায় অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ ৬ জন আহত
Image

গর্জি এলাকায় অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ ৬ জন আহত

উদয়পুর, ২২ জুন: গোমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি এলাকায় জাতীয় সড়কে অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের এক শিশুসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া বিবেকানন্দ কলোনি এলাকার বাসিন্দা সুমন পাল পরিবারের সদস্যদের নিয়ে নিজস্ব অটোযোগে মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন। পথে উদয়পুরের গর্জি এলাকায় জাতীয় সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রিপার নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষের তীব্রতায় অটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা সকল যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনায় আহতরা হলেন— পূরবী সরকার (৪৮), ফটিক সরকার (৪৯), বাবুল পাল (৬০), শিপ্রা পাল (২৩), সুমন পাল (৩৬) এবং ৪ বছর বয়সি শিশু সুজয় পাল। আহতদের মধ্যে ফটিক সরকারের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি ট্রিপার চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top