News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি নির্দেশ উপেক্ষার অভিযোগ, সকাল ১০টাতেও ফাঁকা বিশালগড় মহকুমা শাসক কার্যালয়
Image

সরকারি নির্দেশ উপেক্ষার অভিযোগ, সকাল ১০টাতেও ফাঁকা বিশালগড় মহকুমা শাসক কার্যালয়

আগরতলা, ২ জুন: সরকারি নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে দপ্তরে উপস্থিত থাকার কথা থাকলেও, বিশালগড় মহকুমা শাসক (এসডিএম) কার্যালয়ে নির্ধারিত সময়ে অধিকাংশ কর্মচারীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

অভিযোগ, সাম্প্রতিক অতিরিক্ত ছুটির পর মঙ্গলবার অফিস খোলার দিন হলেও সকাল ১০টা পর্যন্ত বহু কর্মচারী কর্মস্থলে উপস্থিত হননি। ফলে বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য কার্যালয়ে আসা সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

স্থানীয়দের দাবি, নির্ধারিত সময়ে সরকারি কর্মচারীরা অফিসে উপস্থিত না হওয়ায় জনসাধারণের পরিষেবা ব্যাহত হচ্ছে। এদিনও বিভিন্ন কাজের জন্য আসা বহু মানুষকে কর্মচারীদের অপেক্ষায় বসে থাকতে দেখা যায়।

ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026

আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর ৭২ ঘণ্টার বনধে চন্দ্রপুর আইএসবিটি-তে বন্ধ বাস ও জিপ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার বনধের প্রভাব পড়ল রাজ্যের পরিবহণ ব্যবস্থায়। বনধের জেরে চন্দ্রপুর…

ByByReshmi Debnath Sep 4, 2026

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top