News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়ক নির্মাণে জলাবদ্ধতা সমস্যা, ইচারবিল-করইলং এলাকায় সরেজমিন পরিদর্শন বিধায়িকার
Image

জাতীয় সড়ক নির্মাণে জলাবদ্ধতা সমস্যা, ইচারবিল-করইলং এলাকায় সরেজমিন পরিদর্শন বিধায়িকার

তেলিয়ামুড়া, ১ জুন: ইচারবিল থেকে করইলং চৌমুহনী পর্যন্ত নির্মীয়মাণ জাতীয় সড়ককে কেন্দ্র করে সৃষ্ট জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে বিধায়ক কল্যাণী রায় তেলিয়ামুড়া পুর পরিষদের কনফারেন্স হলে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, এসডিএম, ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ অফিসার, ও সিপটেক কোম্পানির প্রতিনিধিরা, পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পাশাপাশি পানীয় জল ও স্যানিটেশন এবং জলসম্পদ দপ্তরের ইঞ্জিনিয়াররা।

বিধায়িকা কল্যাণী রায় বলেন, খোয়াই থেকে তেলিয়ামুড়া হয়ে আগরতলা পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণকাজ চলাকালীন বহু স্থানে পূর্বের কাঁচা ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় বর্ষার সময় জল নিষ্কাশনে সমস্যা দেখা দিচ্ছে। ফলে বিভিন্ন এলাকার বাড়িঘরে জল ঢুকে পড়ছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে বৈঠকের পর সংশ্লিষ্ট আধিকারিক ও প্রতিনিধিরা ইচারবিল থেকে করইলং চৌমুহনী পর্যন্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এদিন বর্ষাকালে জল নিষ্কাশনের সুবিধার্থে অস্থায়ী কাঁচা ড্রেন নির্মাণসহ বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।

পাশাপাশি, পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমানো যায় এবং বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা থেকে এলাকাবাসীকে রেহাই দেওয়া সম্ভব হয়।

Releated Posts

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026

আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর ৭২ ঘণ্টার বনধে চন্দ্রপুর আইএসবিটি-তে বন্ধ বাস ও জিপ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার বনধের প্রভাব পড়ল রাজ্যের পরিবহণ ব্যবস্থায়। বনধের জেরে চন্দ্রপুর…

ByByReshmi Debnath Sep 4, 2026

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top