News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ব্যক্তি, পুলিশের হাতে তুলে দিলেন ব্যবসায়ীরা
Image

বিএসএফ পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ব্যক্তি, পুলিশের হাতে তুলে দিলেন ব্যবসায়ীরা

আগরতলা, ১ জুন: বিএসএফের কর্মী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন পানিসাগর বাজারের ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় দুই বছর ধরে পানিসাগর বাজার, চামটিলা, বিলথৈসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে ওই ব্যক্তি নিজেকে বিএসএফের সদস্য বলে পরিচয় দিতেন। অভিযোগ, কখনও বিভিন্ন দোকান থেকে টাকা ধার নেওয়া, আবার কখনও নানা অজুহাতে পণ্যসামগ্রী নিয়ে গিয়ে একাধিক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করেছেন তিনি।

অভিযুক্তের নাম উত্তম চাকমা। তিনি উনকোটি জেলার উজান মছমারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলেন প্রতারিত ব্যবসায়ীরা। অবশেষে শনিবার তাকে আটক করে পানিসাগর থানায় নিয়ে যান তারা।

পরে অভিযুক্তের বিরুদ্ধে পানিসাগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের মাধ্যমে প্রতারণার এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং অন্য কোনও তথ্য সামনে আসে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026

আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর ৭২ ঘণ্টার বনধে চন্দ্রপুর আইএসবিটি-তে বন্ধ বাস ও জিপ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার বনধের প্রভাব পড়ল রাজ্যের পরিবহণ ব্যবস্থায়। বনধের জেরে চন্দ্রপুর…

ByByReshmi Debnath Sep 4, 2026

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top