News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে উপনির্বাচন ঘিরে উত্তাপ, কংগ্রেসের প্রচারে সুদীপ রায় বর্মন
Image

ধর্মনগরে উপনির্বাচন ঘিরে উত্তাপ, কংগ্রেসের প্রচারে সুদীপ রায় বর্মন

ধর্মনগর, ২৯ মার্চ : আসন্ন ৫৬-ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে টানা তৃতীয় দিনের মতো প্রচারে নামলেন দলের হেভিওয়েট নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মন।

রবিবার দুর্গাপুর এলাকার ৪৮ নম্বর বুথকে কেন্দ্র করে তাঁর প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সুদীপ রায় বর্মন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এদিন তিনি ভোটারদের হাতে কংগ্রেসের প্রতিশ্রুতি সংবলিত লিফলেট তুলে দেন এবং বর্তমান সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হন।

প্রচার চলাকালীন তিনি বলেন, ধর্মনগরের সার্বিক উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং বেকার সমস্যার সমাধানের লক্ষ্যে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যকে জয়ী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, এলাকার বাসিন্দাদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা শুনে তিনি আশ্বাস দেন যে, কংগ্রেস অতীতের মতো ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবে।

দলীয় লিফলেটে উল্লেখিত প্রধান প্রতিশ্রুতিগুলির মধ্যে রয়েছে নাগরিক পরিষেবার উন্নয়ন, মহিলাদের অধিকার রক্ষা ও নারী শক্তির বিকাশ, জেলা হাসপাতালের পরিকাঠামো ও আইসিইউ পরিষেবার উন্নতি এবং ঘরে ঘরে পরিশোধিত পানীয় জল পৌঁছে দেওয়া।

প্রচারের তৃতীয় দিনে দুর্গাপুর এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া কংগ্রেস শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এখন নজর উপনির্বাচনের ফলাফলের দিকে ধর্মনগরবাসী শেষ পর্যন্ত কাকে বেছে নেন, সেটাই দেখার।

Releated Posts

রথযাত্রা মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য প্রতীক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব নয়, এই উৎসব মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য…

ByByReshmi Debnath Jul 16, 2026

প্রকাশিত হল নিট-ইউজি ২০২৬-এর ফল, মেডিক্যালে ভর্তির যোগ্য ১১.২১ লক্ষ পরীক্ষার্থী

নয়াদিল্লি, ১৬ জুলাই: জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) বৃহস্পতিবার নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার ফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় ১১.২১ লক্ষ…

ByBySandeep Biswas Jul 16, 2026

সংখ্যার সমীকরণে অনিশ্চয়তা, বর্ষাকালীন অধিবেশনের কার্যসূচী থেকে বাদ সীমা পুনর্নির্ধারণ ও নারী সংরক্ষণ বিল

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ১৬ জুলাই : সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে কেন্দ্র সরকার…

ByBySandeep Biswas Jul 16, 2026

রেলে কাটা পড়ে মৃত্যু বৃদ্ধের, চাঞ্চল্য

আগরতলা, ১৬ জুলাই: রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত নাথুং বাজার ও…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top