News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরীক্ষার্থীর এডমিট কার্ডসহ সব পুড়ে ছাই; ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা
Image

বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরীক্ষার্থীর এডমিট কার্ডসহ সব পুড়ে ছাই; ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা

উদয়পুর, ২৭ মার্চ: ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে ছাই হয়ে গেল দুটি বসতঘর ও একটি গোয়ালঘর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উদয়পুরের জামজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈষ্ণবীচর এলাকার ৬ নং ওয়ার্ডে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন।

বাড়ির মালিক আবুল কাশেম জানান, আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্রসহ সব কিছুই পুড়ে যায়। সবচেয়ে দুঃখজনক, তার ছেলে—যিনি বর্তমানে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী—তার পরীক্ষার এডমিট কার্ডও আগুনে ভস্মীভূত হয়েছে। এতে করে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পরিবারে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকারও বেশি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনার খবর পেয়ে উদয়পুর দমকল দপ্তরের একটি ইঞ্জিন রওনা দিলেও গ্রামের রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। পরে দমকল কর্মীরা পাশের পুকুর থেকে মোটর বসিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

দীর্ঘ প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। খবর পেয়ে কাকড়াবন থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও স্থানীয়দের কাছে আবেদন জানানো হয়েছে।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top