News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে মানবিক উদ্যোগ, আহত হরিণ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে মানবিক উদ্যোগ, আহত হরিণ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বিলোনিয়া, ২৭ মার্চ: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিলোনিয়ার ভারতচন্দ্র নগরের বাসিন্দারা। শুক্রবার সকালে ভারতচন্দ্র নগর ব্লকের নেতাজি সুভাষ নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি হরিণ কুকুরের তাড়া খেয়ে গুরুতরভাবে আহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুকুরের তাড়া খেয়ে পালানোর সময় হরিণটি আহত অবস্থায় পড়ে যায়। বিষয়টি নজরে আসতেই এলাকার বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে হরিণটিকে উদ্ধার করেন। পরে এক পশু চিকিৎসককে ডেকে এনে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

চিকিৎসার পর হরিণটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বনকর্মীরা জানিয়েছেন, হরিণটিকে তৃষ্ণা অভয়ারণ্য-তে নিয়ে যাওয়া হবে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়দের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top