News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোটের প্রাক্কালে বড়সড় সাফল্য, পাথারকান্দিতে সাড়ে চার কুইন্টাল গাঁজা সহ কন্টেনার জব্দ
Image

ভোটের প্রাক্কালে বড়সড় সাফল্য, পাথারকান্দিতে সাড়ে চার কুইন্টাল গাঁজা সহ কন্টেনার জব্দ

ধর্মনগর, ২৭ মার্চ : ভোটের প্রাক্কালে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল পুলিশ। আসামের পাথারকান্দিতে শুকনো গাঁজা বোঝাই একটি কন্টেনার ট্রাক জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় সুযোগ বুঝে পালিয়ে যায় চালক, যার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে এনএল০১এন-৪৪৩২ নম্বরের একটি কন্টেনার ট্রাক ত্রিপুরা পুলিশকে ফাঁকি দিয়ে রাজ্যসীমা পেরিয়ে কাঁঠালতলি হয়ে চাঁন্দখিরা ফাঁড়ির রাস্তা ধরে পাথারকান্দি জাতীয় সড়ক দিয়ে অন্যত্র পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। আগাম গোপন তথ্যের ভিত্তিতে পাথারকান্দির বিভিন্ন স্থানে নাকা চেকিং জোরদার করা হয়।

মইনা বাইপাস এলাকায় ট্রাকটি পৌঁছালে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু সেই সময় চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ ৩৮টি প্যাকেটে মোট সাড়ে চার কুইন্টাল শুকনো গাঁজা উদ্ধার করে।

ঘটনার তদন্তে শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছান করিমগঞ্জ জেলার পুলিশ সুপার অর্ণিবান শর্মা এবং পাথারকান্দি থানার ওসি মানসজ্যোতি বড়ো সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এসপি জানান, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক প্রায় দুই কোটি টাকা।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গাঁজাগুলি প্রথমে ট্রেনযোগে চাঁন্দখিরায় আনা হয় এবং পরে সেগুলি কন্টেনারে লোড করে পাচারের পরিকল্পনা করা হয়েছিল।

এ ঘটনায় পলাতক চালককে গ্রেপ্তার করতে সর্বত্র জাল বিস্তার করেছে পুলিশ। নির্বাচনের আগে এ ধরনের মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সামাজিক সংগঠন জিপিএফ-এর সভাপতি তথা ছাত্রনেতা বদরুল হক।

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top