News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হোস্টেলে ভয়ঙ্কর ঘটনা থেকে অল্পেতে রক্ষা দুই ছাত্রের, আতঙ্ক
Image

হোস্টেলে ভয়ঙ্কর ঘটনা থেকে অল্পেতে রক্ষা দুই ছাত্রের, আতঙ্ক

আগরতলা, ২৬ মার্চ: আর কে নগর এলাকায় অবস্থিত ভেটেরিনারি কলেজ ছাত্রাবাসে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল দুই ছাত্র।

জানা গেছে, প্রায় এক বছর আগে নির্মিত হোস্টেল ভবনের ছাদের প্লাস্টার হঠাৎ ভেঙে পড়ে। ঘটনার সময় ওই কক্ষে উপস্থিত ছিল দুই ছাত্র। আচমকা ছাদের অংশ ভেঙে পড়ায় তারা আতঙ্কিত হয়ে পড়ে, তবে সৌভাগ্যবশত গুরুতর আঘাত থেকে রক্ষা পায়। সামান্য আঘাত নিয়ে তারা প্রাণে বেঁচে যায় বলে জানা গেছে।

এই ঘটনায় হোস্টেলের নির্মাণ মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মাত্র এক বছরের মধ্যেই এভাবে ছাদের প্লাস্টার খসে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্ররা। তারা দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় মেরামতির দাবি জানিয়েছে।

।।।।।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top