News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানবসম্পদ ধ্বংসযজ্ঞের পথে নেমেছে সরকার : বিরোধী দলনেতা
Image

মানবসম্পদ ধ্বংসযজ্ঞের পথে নেমেছে সরকার : বিরোধী দলনেতা

আগরতলা, ২৩ মার্চ: মানবসম্পদ ধ্বংসযজ্ঞের পথে নেমেছে সরকার। ‘ধন্বন্তরি স্কিল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠা সংক্রান্ত চতুর্থ বিলটি বিধানসভায় পেশ করায় তীব্র আপত্তি জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, সরকার ইতিমধ্যেই তিনটি বিল পাস করেছে এবং আজ আরও একটি নতুন বিল পেশ করেছে। আমরা এর বিরোধিতা করেছি। যে সব সংস্থার অতীতে ছাত্রদের প্রতারণার ইতিহাস রয়েছে, তাদের রাজ্যে বিশ্ববিদ্যালয় চালানোর অনুমতি দেওয়া উচিত নয়। এই ধরনের সংস্থাগুলি যদি শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মানবসম্পদ ক্ষতিগ্রস্ত হবে।

তাঁর দাবি, রাজ্য সরকার এই বিল এনে রাজ্যের মানব সম্পদ বিকাশে দক্ষতার উন্নয়নের বদলে চরম সর্বনাশ ডেকে আনছে। সরকার যদি সত্যিই স্টার্ট-আপ সংস্কৃতিকে উৎসাহ দিতে চায়, তবে রাজ্যের শিক্ষাবিদদের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ দেওয়া উচিত। তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি কলেজ গড়ে উঠেছে, যেখানে বিপুল অর্থের বিনিময়ে পেশাগত কোর্স করানো হলেও সেই ডিগ্রির চাকরির বাজারে তেমন কোনও মূল্য নেই।

।।।।।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top