News Flash

Image

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ২১ মার্চ: শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। রামনগর ১ ও ২ সংলগ্ন টিজি রোডে প্রকাশ্য দিবালোকে এক মহিলার গলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, ওই মহিলা রাস্তা দিয়ে হাঁটছিলেন। সেই সময় পেছন থেকে একটি বাইকে করে আসা দুই যুবক আচমকাই তার গলার সোনার চেইন টান মেরে ছিনিয়ে নেয়। আকস্মিক এই হামলায় তিনি চিৎকার শুরু করলেও ততক্ষণে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে ছিনতাইয়ের ঘটনা বাড়লেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ছে না।

প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার পুনরাবৃত্তি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top