News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপরা মথায় যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার ভাই
Image

তিপরা মথায় যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার ভাই

আগরতলা, ২১ মার্চ: ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন চর্চার জন্ম দিল এক তাৎপর্যপূর্ণ দলবদল। প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা-র ভাই ধনঞ্জয় ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিপরা মথায়।

জানা গেছে, গণ্ডাছড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে এডিসি-র কার্যনির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা-র হাত ধরে তিপরা মথার পতাকা তুলে নেন ধনঞ্জয় ত্রিপুরা। এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা-র ঘোর বিরোধী হিসেবে পরিচিত প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। সেই প্রেক্ষাপটে তাঁরই ভাইয়ের মথা দলে যোগদানকে অনেকেই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top