News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গা চৌমুহনীতে জরাজীর্ণ মাটির রাস্তা, প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসী
Image

দুর্গা চৌমুহনীতে জরাজীর্ণ মাটির রাস্তা, প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসী

আগরতলা, ২১ মার্চ: দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে কমলপুরের দুর্গা চৌমুহনী আর ডি ব্লকের অন্তর্গত উত্তর-হালহালি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের একমাত্র যোগাযোগের মাটির রাস্তা। বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০০ জন বাসিন্দার এই গ্রামটি সম্পূর্ণরূপে এই একটিমাত্র রাস্তার উপর নির্ভরশীল। বর্ষাকালে কাদায় ভরে যায় রাস্তা, আর শুকনো মৌসুমে ধুলোর দাপটে দুর্ভোগ চরমে পৌঁছায়। ফলে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী—সবাইকে নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে।

গ্রামবাসীদের অভিযোগ, প্রতি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও ভোট শেষ হতেই সেই প্রতিশ্রুতি মিলিয়ে যায়। পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং পূর্ত দপ্তরে একাধিকবার আবেদন জানানো হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ও অসহায় হয়ে পড়া গ্রামবাসীরা শেষ পর্যন্ত নিজেরাই উদ্যোগী হন। সম্প্রতি গ্রামের মানুষজন একত্রিত হয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটির আংশিক সংস্কার কাজ শুরু করেছেন। কেউ মাটি ফেলছেন, কেউ আবার রাস্তা সমান করার কাজে হাত লাগিয়েছেন।

গ্রামবাসীদের বক্তব্য, প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বহুবার আবেদন জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়েই নিজেদের উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করতে হয়েছে।

এদিকে, স্থানীয়দের এই উদ্যোগ একদিকে যেমন দৃষ্টান্ত স্থাপন করেছে, অন্যদিকে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top