News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেরাদুন সিবিআই আদালতের রায়: পিডব্লিউডি জালিয়াতি মামলায় ৮ আধিকারিকের ২ বছরের কারাদণ্ড
Image

দেরাদুন সিবিআই আদালতের রায়: পিডব্লিউডি জালিয়াতি মামলায় ৮ আধিকারিকের ২ বছরের কারাদণ্ড

দেরাদুন, ২১ মার্চ: ২০০৩ সালের প্রায় ৫৫ লক্ষ টাকার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) জালিয়াতি মামলায় ৮ জন সরকারি আধিকারিককে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল দেরাদুনের বিশেষ সিবিআই আদালত। পাশাপাশি তাঁদের মোট ২.৮৫ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

দোষী সাব্যস্তদের মধ্যে রয়েছেন পিডব্লিউডি হরিদ্বারের তৎকালীন এলডিসি দীপক কুমার বর্মা, মেট মদন পাল, বেলদার মণি রাম, ড্রাইভার সুরেন্দ্র কুমার কৌশিক, অবসরপ্রাপ্ত বেলদার কাসিম, পিডব্লিউডি রুরকির ইউডিসি সুখপাল সিং, রোলার ড্রাইভার চতর সিং এবং হরিদ্বার ট্রেজারির সহকারী ট্রেজারি অফিসার পালু দাস।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০০১-০২ সালের মধ্যে পিডব্লিউডির কিছু আধিকারিক বেসরকারি ব্যক্তিদের সঙ্গে যোগসাজশ করে ভুয়ো ও অননুমোদিত চেক ইস্যু ও নগদায়নের মাধ্যমে প্রায় ৫৫ লক্ষ ১০ হাজার ৫১১ টাকা সরকারি তহবিল থেকে আত্মসাৎ করেন।

উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশে ২০০৩ সালের ৯ অগস্ট সিবিআই এই মামলার তদন্ত শুরু করে। পরে ২০০৫ সালের ১৫ জুন ১২ জন সরকারি কর্মী এবং ৮ জন বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

বিচার চলাকালীন চার অভিযুক্ত—রবীন্দ্র শ্রীবাস্তব, সুখচন্দ ত্যাগী, ধর্মেন্দ্র কুমার ভাটনাগর এবং ইলামচান—মারা যাওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা খারিজ হয়ে যায়। এছাড়া আরও ৭ জন অভিযুক্ত আগেই দোষ স্বীকার করে আলাদাভাবে দণ্ডিত হন।

সবশেষে বিচার প্রক্রিয়া শেষ করে আদালত বাকি অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে শাস্তি ঘোষণা করেছে। তবে প্রাইভেট ব্যক্তি প্রদীপ কুমার বর্মাকে সমস্ত অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

Releated Posts

প্রযুক্তি, সময়সীমা ও আস্থার উপর ভিত্তি করে তৈরি নতুন ফৌজদারি আইন: অমিত শাহ

পুদুচেরি, ৯ আগস্ট (আইএএনএস): নরেন্দ্র মোদি সরকারের প্রবর্তিত তিনটি নতুন ফৌজদারি আইন তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ—প্রযুক্তি, নির্দিষ্ট সময়সীমা এবং…

ByByNews Desk Aug 9, 2026

সাহস থাকলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছাত্রদের হয়ে ধর্নায় বসুন রাহুল: কেন্দ্রীয় মন্ত্রী

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): রাঁচিতে চলা ছাত্র আন্দোলন নিয়ে ঝাড়খণ্ড সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয়…

ByByNews Desk Aug 9, 2026

পরিত্যক্ত ইসিএল আবাসন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার বঙ্গ পুলিশের এসটিএফের

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): রাতভর অভিযান ও তল্লাশি চালিয়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাছে আন্দাল থেকে বিপুল পরিমাণ…

ByByNews Desk Aug 9, 2026

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026
Scroll to Top