News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপ্রা মথা নেতার বাড়িতে বোমা নিক্ষেপ, জম্পুইজলায় চাঞ্চল্য
Image

তিপ্রা মথা নেতার বাড়িতে বোমা নিক্ষেপ, জম্পুইজলায় চাঞ্চল্য

জম্পুইজলা, ১১ মার্চ: তিপ্রা মথা দলের জম্পুইজলা ব্লক সভাপতি অর্জুন দেববর্মার বাড়িতে গতকাল গভীর রাতে বোমা নিক্ষেপ। বুধবার দুপুরে খবর পেয়ে জম্পুইজলা মহকুমা পুলিশ আধিকারিক স্নেহাশীষ কুমার দেব জম্পুইজলা থানার ওসি মৃণাল কান্তি রিয়াং, সেকেন্ড ওসি শান্তনু দেববর্মা ছুটে যান অর্জুন দেববর্মার বাড়িতে। তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

অর্জুন দেববর্মার বাড়ি জম্পুইজলা বাজার সংলগ্ন এলাকায়। মূলত এডিসি নির্বাচন ঘোষণার পূর্বেই পাহাড়ে বোমা ও আগ্নেয়াস্ত্র আস্ফালন বেড়েই চলছে। তবে একাংশ রাজনৈতিক মহলে গুঞ্জন এবার শাসক ও শরিক দল পাহাড় দখলের লড়াইয়ের লক্ষ্যে নিজেরাই নিজেদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়বেন। মথার কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনায় অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তীব্র উত্তেজনা থমথমে পরিস্থিতি গোটা জম্পুইজলা মহকুমায়। তবে পুলিশ প্রশাসন দ্রুত ঘটনার নিষ্পত্তি করার লক্ষ্যে মাঠে নামেন।

Releated Posts

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top