News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এফসিআই ধর্মনগর ডিপোতে হামলার অভিযোগ, দুই ট্রাক স্থায়ীভাবে নিষিদ্ধ; শ্রমিক নিষিদ্ধের জেরে খাদ্য সরবরাহে সংকট
Image

এফসিআই ধর্মনগর ডিপোতে হামলার অভিযোগ, দুই ট্রাক স্থায়ীভাবে নিষিদ্ধ; শ্রমিক নিষিদ্ধের জেরে খাদ্য সরবরাহে সংকট

ধর্মনগর, ১১ মার্চ: ধর্মনগরের এফসিআই ফুড স্টোরেজ ডিপোতে সংঘটিত এক সহিংস ঘটনার জেরে দুটি ট্রাককে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে এফসিআই কর্তৃপক্ষ। আগরতলার এফসিআই ডিভিশনাল অফিস থেকে জারি করা নির্দেশে জানানো হয়েছে, টিআর০১কে১৭১৭ ও টিআর০২এ১৭৯০ নম্বরের ট্রাক ভবিষ্যতে দেশের কোনো এফসিআই ডিপোতে প্রবেশ বা কাজ করতে পারবে না।

অভিযোগ, গত ৭ ফেব্রুয়ারি ধর্মনগর এফএসডি ডিপোর ওয়েইব্রিজ ও অফিস চত্বরে ডিপোর নির্দেশ অমান্য করে কাজে বাধা সৃষ্টি করেন সংশ্লিষ্ট ট্রাকগুলির চালকরা। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লোহার রড ও ইট দিয়ে এফসিআই কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় ডি.জি.আর সিকিউরিটি কর্মী গণেশ দেববর্মা আহত হন এবং কিউসি ম্যানেজার গৌরব বশিষ্ঠ মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হন।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে এফসিআই কর্তৃপক্ষ ওই দুটি ট্রাককে স্থায়ীভাবে নিষিদ্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট মালিকদের অন্য কোনো গাড়িকেও এফসিআই ডিপোতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।

অন্যদিকে, ধর্মনগর এফসিআই গুদামে অনিয়মের অভিযোগে আরও চারজন হ্যান্ডলিং শ্রমিক— রুপু নন্দী, ফকরুল ইসলাম, দীপক কুমার সিং এবং সুদীপ দেবনাথকে সব ধরনের এফসিআই কাজ থেকে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ, তারা পিডিএস খাদ্যশস্য লোডিংয়ের সময় কাজে বাধা সৃষ্টি করেন এবং অতিরিক্ত অর্থ দাবি করেন।

এই সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের একাংশ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করায় রেশন দোকানগুলিতে খাদ্যশস্য সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। পরিস্থিতি পর্যালোচনার জন্য মঙ্গলবার ডিপো পরিদর্শনে যান বাগবাসা বিধানসভার বিধায়ক যাদব লাল নাথ। তিনি শ্রমিকদের দ্রুত কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান এবং ডিপোর স্বাভাবিক কাজকর্ম পুনরায় চালু করার উপর গুরুত্ব আরোপ করেন, যাতে সাধারণ মানুষের রেশন সরবরাহে কোনো সমস্যা না হয়।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top