News Flash

Image

তিপরা মথার ২৭৫ জন ভোটার বিজেপিতে যোগদান

আগরতলা, ১০ মার্চ : তিপরা মথা থেকে ৫৫টি পরিবারের মোট ২৭৫ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন। তাদের মধ্যে মথার গুরপদ দেববর্মা, উদিনা রুপিনি সহ আরও পাঁচজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি রয়েছেন। আজ প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা তাঁদের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।

আজ আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং দলের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।

এদিন বিপিন দেববর্মা জানান, তিপ্রা মথা দল থেকে ৫৫টি পরিবারের মোট ২৭৫ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন। তাদের মধ্যে তিপ্রা মথার গুরপদ দেববর্মা, উদিনা রুপিনি সহ আরও পাঁচজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি রয়েছেন। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা তাঁদের দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিপিন দেববর্মা বলেন, তিপরা মথার সঙ্গে এডিসি নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিজেপির কোনও চিন্তাভাবনা নেই। তিনি দাবি করেন, আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি ২৮টির মধ্যে ২৮টি আসনেই জয়লাভ করবে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026
Scroll to Top