News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মিষ্টির দোকানে দুর্ঘটনা, গরম তেলের কড়াই উল্টে গুরুতর আহত দুই শ্রমিক
Image

মিষ্টির দোকানে দুর্ঘটনা, গরম তেলের কড়াই উল্টে গুরুতর আহত দুই শ্রমিক

ধর্মনগর, ৪ মার্চঃ ধর্মনগরের কামেশ্বর লালবাজার এলাকায় একটি মিষ্টির দোকানে গরম তেলের কড়াই উল্টে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন দুই শ্রমিক। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, দোকানে কাজ করছিলেন নিরাপদ দাস ও বাপন চন্দ্র দেব। ওই সময় হঠাৎ করে ফুটন্ত তেলে ভরা কড়াইটি উল্টে যায়। মুহূর্তের মধ্যেই দুই শ্রমিকের শরীরের বেশ কিছু অংশে মারাত্মক দগ্ধ হয়। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য কর্মী ও স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, দু’জনেরই শরীরের বড় অংশে গভীর দগ্ধ হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top