News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চড়িলামে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আরও তিন অভিযুক্ত
Image

চড়িলামে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আরও তিন অভিযুক্ত

আগরতলা, ৪ মার্চ: সিপাহীজলা জেলার চড়িলামে দিনদুপুরে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় পুলিশ আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন আশীষ উদ্দিন, কৌশিক দেবনাথ এবং কৃষ্ণ দেবনাথ।

জানা গেছে, ঘটনার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র ধরে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এ প্রসঙ্গে সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান, গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে এবং তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top