News Flash

  • Home
  • দিনের খবর
  • বিকশিত ভারত গ্রাম আইন নিয়ে কংগ্রেসকে বিভ্রান্তির অভিযোগ শিবরাজ সিং চৌহানের
Image

বিকশিত ভারত গ্রাম আইন নিয়ে কংগ্রেসকে বিভ্রান্তির অভিযোগ শিবরাজ সিং চৌহানের

নয়াদিল্লি, ১৯ জানুয়ারী:
কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকশিত ভারত গ্রাম আইন নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন কংগ্রেসের বিরুদ্ধে। আজ নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (এমজিএনআরইজিএ)-এর আওতায় কংগ্রেস যে অধিকার দেওয়ার কথা বলত, তা বাস্তবে কাগজেই সীমাবদ্ধ ছিল।

মন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেস তার চিন্তাধারা, আদর্শ ও নীতিকে পরিত্যাগ করেছে এবং দেশের উন্নয়ন বা গরিব মানুষের কল্যাণের সঙ্গে তাদের আর কোনও যোগ নেই।

শিবরাজ সিং চৌহান জানান, বিকশিত ভারত গ্রাম আইন অনুযায়ী প্রতিটি গ্রামীণ পরিবারকে বছরে ন্যূনতম ১২৫ দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যা আগে ছিল ১০০ দিন। তিনি বলেন, এমজিএনআরইজিএ-এর আওতায় মোট ১০ কোটি সম্পদ সৃষ্টি হয়েছে, যার মধ্যে ৮.৫ কোটি সম্পদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে গড়ে উঠেছে।

মন্ত্রী আরও দাবি করেন, মোদি সরকারের আমলে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে উঠে এসেছেন।

এছাড়াও তিনি জানান, বিকশিত ভারত গ্রাম আইনে তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি), মহিলা, প্রতিবন্ধী ও দরিদ্র জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না দিলে বেকার ভাতা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top