News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লিতে টিকেন্দ্রজিৎ মার্গে সম্প্রসারিত ত্রিপুরা ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী
Image

দিল্লিতে টিকেন্দ্রজিৎ মার্গে সম্প্রসারিত ত্রিপুরা ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি: আজ দিল্লির বীর টিকেন্দ্রজিৎ মার্গে অবস্থিত ত্রিপুরা ভবনের সম্প্রসারিত প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এই প্রকল্পের আওতায় মোট ৬টি কক্ষ ও ২টি হল রুম নির্মাণ করা হবে। প্রকল্পটির জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২.৯৫ কোটি টাকা।

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস, সিআরসি মনোজ কুমার সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই এক্সটেনশন প্রকল্প বাস্তবায়িত হলে দিল্লিতে আগত ত্রিপুরার মানুষ ও সরকারি কাজকর্মের সুবিধা আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Releated Posts

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top