News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নদিয়া থেকে গ্রেফতার ৪ কোটি বিনিয়োগ প্রতারণার মূলচক্রী, ট্রানজিট রিমান্ডে ত্রিপুরায় নিয়ে যাওয়ার প্রস্তুতি সিবিআই-এর
Image

নদিয়া থেকে গ্রেফতার ৪ কোটি বিনিয়োগ প্রতারণার মূলচক্রী, ট্রানজিট রিমান্ডে ত্রিপুরায় নিয়ে যাওয়ার প্রস্তুতি সিবিআই-এর

নদিয়া/আগরতলা, ১৮ জানুয়ারি : ত্রিপুরায় প্রায় ৪ কোটি টাকার চিটফান্ড ও বিনিয়োগ প্রতারণা মামলার মূল অভিযুক্ত তপন প্রামাণিককে রবিবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে গ্রেফতার করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। সিবিআই সূত্রে জানানো হয়েছে, ধৃত তপন প্রামাণিককে নদিয়ার একটি আদালতে পেশ করে ত্রিপুরায় নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয়েছে।

সিবিআই জানায়, মাঠ পর্যায়ের যাচাই, শারীরিক নজরদারি এবং বিস্তারিত কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণের ভিত্তিতেই অভিযুক্তের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। তপন প্রামাণিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং ২০২৩ সালের ১৬ জানুয়ারি ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরে বিশেষ সিবিআই আদালত তাঁকে ‘পলাতক’ হিসেবে ঘোষণা করে।

সিবিআই সূত্রে আরও জানানো হয়েছে, চিটফান্ড মামলায় অভিযুক্ত তপন প্রামাণিক এম.পি.এস. অ্যাগ্রো-অ্যানিম্যাল প্রোজেক্টস লিমিটেড-এর ডিরেক্টর ছিলেন। অভিযোগ অনুযায়ী, সংস্থার এজেন্টদের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে প্রতারণা করে প্রায় ₹৩ থেকে ₹৪ কোটি টাকা সংগ্রহ করা হয়। পরে ওই সংগৃহীত অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগ।

ত্রিপুরা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির ভিত্তিতে সিবিআই ২০১৩ সালের ৮ অক্টোবর এই মামলাটি রুজু করে। তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ অক্টোবর মূল চার্জশিট এবং ২০১৯ সালের ৩১ মে একটি সম্পূরক চার্জশিট দাখিল করে সিবিআই। তবে তদন্তে সহযোগিতা না করায় এবং দীর্ঘদিন পলাতক থাকায় তপন প্রামাণিকের বিরুদ্ধে পলাতক হিসেবে চার্জশিট দাখিল করা হয়।

সিবিআই জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও দীর্ঘদিন তাঁকে খুঁজে পাওয়া যায়নি। ট্রায়াল চলাকালীন একাধিকবার তাঁকে ধরতে চেষ্টা করা হলেও সফলতা আসেনি। অবশেষে রবিবার নদিয়া জেলা থেকে তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়।

উল্লেখ্য, এমপিএ অ্যাগ্রো-অ্যানিম্যালস প্রোজেক্টস লিমিটেড নামে যে সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে, সেটি ২০০৮ সালের ২৬ ডিসেম্বর নিবন্ধিত একটি পাবলিক আনলিস্টেড সংস্থা। সংস্থার কার্যালয় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরে অবস্থিত। সংস্থাটি কৃষি ও কৃষি-সংলগ্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এবং চুক্তিভিত্তিক বা ফি-ভিত্তিক পরিষেবা প্রদান করত বলে সিবিআই সূত্রে জানানো হয়েছে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top