News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রসেনজিত সরকার মৃত্যু মামলা: পাঁচ অভিযুক্তের জামিন নাকচ
Image

প্রসেনজিত সরকার মৃত্যু মামলা: পাঁচ অভিযুক্তের জামিন নাকচ

ধর্মনগর, ৯ জানুয়ারি: ধর্মনগরে ব্লুডার্ট কুরিয়ার সংস্থার ডেলিভারি বয় প্রসেনজিত সরকার মৃত্যু মামলায় পাঁচ অভিযুক্তের জামিন আবেদন খারিজ করেছে আদালত। তদন্তকারী অফিসারের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে আদালত মামলায় আত্মহত্যায় প্ররোচনার ধারা সংযোজনের নির্দেশ দিয়েছে।

একই সঙ্গে আদালত অভিযুক্ত পাঁচজনকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। ওই দিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, প্রসেনজিত সরকারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তদন্ত চলাকালীন একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসায় তদন্তকারী সংস্থা মামলার ধারায় পরিবর্তনের আবেদন জানায়। আদালত সেই আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট নির্দেশ জারি করেছে।

Releated Posts

জলাবদ্ধতা নিয়ে তৎপর পুরনিগম, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেয়র

আগরতলা, ৭ আগস্ট : বর্ষার মরশুমে আগরতলা শহরের বাসিন্দাদের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে তৎপর হয়েছে আগরতলা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ত্রিপুরায় প্রথমবার রাজ্যস্তরে পালিত হলো চাকমা ভাষা ও লিপি দিবস, বর্ণাঢ্য শোভাযাত্রায় সংস্কৃতি সংরক্ষণের বার্তা

আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় প্রথমবারের মতো রাজ্যস্তরে চাকমা ভাষা ও লিপি দিবস উদযাপিত হলো শুক্রবার। এই উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 7, 2026

যাত্রাপুর থানা প্রাঙ্গণে মাটির নিচ থেকে জল ও ধোঁয়া উঠার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মিলল বৈদ্যুতিক ত্রুটির সূত্র

আগরতলা, ৭ আগস্ট: শুক্রবার সকালে যাত্রাপুর থানা প্রাঙ্গণে হঠাৎ মাটির নিচ থেকে বুদবুদ আকারে জল বের হতে এবং…

ByByReshmi Debnath Aug 7, 2026

ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top