News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এআইসিসির সিনিয়র অবজারভার নিযুক্ত বিধায়ক সুদীপ রায় বর্মণ
Image

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এআইসিসির সিনিয়র অবজারভার নিযুক্ত বিধায়ক সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৭ জানুয়ারি: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নিল জাতীয় কংগ্রেস নেতৃত্ব। সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র অনুমোদনে পশ্চিমবঙ্গের জন্য এআইসিসি সিনিয়র অবজারভার হিসেবে নিযুক্ত করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।

পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং দলীয় কর্মকাণ্ড তদারকির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি।পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিনিয়র অবজারভার নিয়োগ করা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, বিধায়ক সুদীপ রায় বর্মণের এই দায়িত্ব প্রাপ্তি পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Releated Posts

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026

প্রাক্তন ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, কমলপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৯ জুন: ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত পিএম শ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এক শিক্ষকের…

ByByReshmi Debnath Jun 20, 2026

স্বামী হত্যার মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড, কমলপুর আদালতের রায়

নিজস্ব কমলপুর, ১৯ জুন: স্বামীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় এক মহিলাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কমলপুরের অতিরিক্ত…

ByByReshmi Debnath Jun 20, 2026

নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ব্ল্যাকমেইল: উদয়পুরে স্কুল শিক্ষকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন:  শিক্ষক-ছাত্রীর পবিত্র সম্পর্কে চরম কলঙ্কলেপন। এক নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণ ও আপত্তিকর ভিডিওর…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top