News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভালোবাসার বিয়ে, পরিণতিতে নির্যাতন—তেলিয়ামুড়ায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, মামলা
Image

ভালোবাসার বিয়ে, পরিণতিতে নির্যাতন—তেলিয়ামুড়ায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, মামলা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ জানুয়ারি: তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকায় ভালোবেসে পালিয়ে বিয়ের করুণ পরিণতির অভিযোগ সামনে এসেছে। গার্হস্থ্য হিংসার শিকার হয়ে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হয়েছেন এক গৃহবধূ।

অভিযোগ অনুযায়ী, ভালোবাসার সম্পর্কের পর পরিবারকে উপেক্ষা করে বিয়ে করেছিলেন ওই গৃহবধূ। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে আহত অবস্থায় তেলিয়ামুড়া থানায় গিয়ে স্বামীসহ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে তেলিয়ামুড়া থানার ওসি জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top