News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রাক্তন সাংসদ তরুণ বিজয়
Image

এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রাক্তন সাংসদ তরুণ বিজয়

আগরতলা, ২ জানুয়ারি: দেরাদুনে খুন হওয়া রাজ্যের এমবিএ পড়ুয়া ছাত্র এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তরাখণ্ডের প্রাক্তন সাংসদ তরুণ বিজয়। গতকাল তিনি রাজ্যে এসে পৌঁছান। আজ এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি।

পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তরুণ বিজয় বলেন, শুধুমাত্র দুঃখ ভাগ করে নিতেই তিনি উত্তরাখণ্ড থেকে এখানে এসেছেন। তাঁর বক্তব্য, এই দুঃখ যেমন ত্রিপুরার, তেমনি উত্তরাখণ্ডেরও। দেরাদুনে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় সেখানকার সাধারণ মানুষও গভীরভাবে মর্মাহত।

তিনি আরও বলেন, ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, এঞ্জেল চাকমার মর্মান্তিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ক্ষোভ ও শোকের আবহ তৈরি হয়েছে। দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন মহল থেকে সরব হওয়ার পাশাপাশি এই ঘটনার প্রতিক্রিয়া পড়েছে জাতীয় স্তরেও।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top