News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি, প্রায় ২ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লোপাট
Image

শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি, প্রায় ২ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লোপাট

আগরতলা, ২৫ ফেব্রুয়ারী : বাধারঘাট মাতৃ পল্লী এলাকায় বুধবার দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা শিক্ষক দেবজিৎ রায়ের বাড়িতে চোরের দল হানা দিয়ে প্রায় দুই লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনাটি গভীর রাতে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।

জানা গেছে, বাড়ির সদস্যরা কিছু দিনের জন্য বাইরে ছিলেন। সেই সুযোগেই চোরেরা বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। আলমারি ও ড্রয়ার তছনছ করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং অন্যান্য দামী সামগ্রী নিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ফিরে এসে ঘরের অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top