News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে দুঃসাহসিক চুরি, ১ লক্ষ নগদ ও ৩ লক্ষ টাকার রাবার উধাও
Image

রাতের আঁধারে দুঃসাহসিক চুরি, ১ লক্ষ নগদ ও ৩ লক্ষ টাকার রাবার উধাও

তেলিয়ামুড়া, ২৪ ফেব্রুয়ারী: তেলিয়ামুড়া থানাধীন মধ্য ব্রহ্মছড়া এলাকায় গতকাক গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় রাবার ব্যবসায়ী রাজকুমার সরকারের গোডাউনে হানা দিয়ে দুর্বৃত্তরা বিপুল পরিমাণ রাবার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজকুমার সরকার জানান, মঙ্গলবার সকালে তিনি গোডাউনে এসে দরজা ভাঙা ও ভেতরের মালপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরিস্থিতি দেখে তিনি হতভম্ব হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানান।

ব্যবসায়ীর অভিযোগ, চোরের দল প্রায় ২ টন রাবার সিট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা, এবং প্রায় ১ লক্ষাধিক টাকা নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। গোডাউন থেকে কীভাবে এত বিপুল পরিমাণ রাবার সরানো হল, তা নিয়েও প্রশ্ন উঠছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজকুমার সরকার প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে চুরি যাওয়া রাবার ও নগদ অর্থ উদ্ধারের দাবি জানান। তিনি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারেরও আবেদন করেছেন।

ঘটনাকে কেন্দ্র করে মধ্য ব্রহ্মছড়া এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

ঈদ-উল-জোহা (বকরিদ) উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে: ঈদ-উল-জোহা (বকরিদ) উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মুসলিম সম্প্রদায়ের জনগণ সহ সকল…

ByByReshmi Debnath May 27, 2026

বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ মে : ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath May 27, 2026

সীমান্ত সন্ত্রাস ও চোরাচালান রুখতে বিএসএফ-পুলিশের যৌথ পরিদর্শন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,২৭ মে: আজ ভারত বাংলা সীমান্ত পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, সব কিছু ঠিক ঠাক চলছে কিনা…

ByByReshmi Debnath May 27, 2026

বিশ্রামগঞ্জের সখী ওয়ান স্টপ সেন্টার থেকে পালালো তিন নাবালিকা, উঠছে চরম অব্যবস্থাপনার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ মেঃ বিশ্রামগঞ্জের সখী ওয়ান স্টপ সেন্টারকে ঘিরে সামনে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ।…

ByByReshmi Debnath May 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top