News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৪ মাস ধরে বেতনহীন জিবি হাসপাতালের ট্রমা সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি
Image

৪ মাস ধরে বেতনহীন জিবি হাসপাতালের ট্রমা সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা টানা ৪ মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। এরই প্রতিবাদে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রমা কেয়ার বিভাগের একাধিক চিকিৎসক ও কর্মী জানিয়েছেন, গত কয়েক মাস ধরে তাঁদের প্রাপ্য বেতন থেকে বঞ্চিত হয়ে আসছে। নিয়মিত দায়িত্ব পালন এবং রোগী পরিষেবায় নিষ্ঠার সঙ্গে যুক্ত থাকলেও বেতন না পাওয়ায় দৈনন্দিন খরচ, সংসার চালানো এবং পারিবারিক দায়িত্ব পালন করা ক্রমশ কঠিন হয়ে উঠছে।

তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকায় তাঁরা চরম আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছেন। তাই অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে হবে বলেও স্পষ্ট জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

ওই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

জাঙ্গালিয়া সড়কে গাড়ি-বাইকের সংঘর্ষে আহত ১

বিশালগড়, ২৬ আগস্ট: বিশালগড়ের জাঙ্গালিয়া সড়কে গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক চালক। ওই দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

আগরতলা পশ্চিম থানায় নেশাসক্ত যুবকের তাণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৬ আগস্ট: আগরতলা পশ্চিম থানায় এক নেশাসক্ত যুবকের তাণ্ডবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনাকে ঘিরে পুলিশের…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

দ্রব্যমূল্য বৃদ্ধি ও অটোচালকদের হয়রানির প্রতিবাদে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ২৬ আগস্ট: লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের ওপর চলমান হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

জগন্নাথ বাড়ি রোডে শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন, অল্পেতে রক্ষা

আগরতলা, ২৬ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোড এলাকায় একটি শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ…

ByByTaniya Chakraborty Aug 26, 2026
Scroll to Top