News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অমিত শাহকে “ভাষা সন্ত্রাস সৃষ্টিকারী” আখ্যা দিয়ে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ
Image

অমিত শাহকে “ভাষা সন্ত্রাস সৃষ্টিকারী” আখ্যা দিয়ে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: রাজভাষা সম্মেলনে যোগ দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাঁর আগমনের আগে কালো পতাকা উত্তোলন করে বিক্ষোভ দেখালেন প্রদেশ কংগ্রেস দল। আগরতলায় কংগ্রেস ভবনের সামনে কালো পতাকা উত্তোলন করে বিক্ষোভ দেখান দলীয় কর্মী-সমর্থকেরা। মন্ত্রীর আগমনের প্রাক্কালে সকালেই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় ভাষা হিসেবে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে “ভাষা সন্ত্রাস সৃষ্টিকারী” আখ্যা দিয়ে ধিক্কার জানান। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগও তোলা হয়।

প্রসঙ্গত, যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন উপলক্ষে পূর্বাঞ্চলের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও সিকিম থেকে প্রতিনিধিরা ত্রিপুরায় এসেছেন। এছাড়াও দিল্লি থেকে ভাষা ও প্রশাসনিক বিশেষজ্ঞরাও অংশ নিচ্ছেন। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ সম্মেলন।

সরকারি কাজে হিন্দির ব্যবহার বৃদ্ধি, রাজভাষার কার্যকর প্রয়োগ এবং প্রশাসনিক স্তরে ভাষানীতি বাস্তবায়ন নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

Releated Posts

ত্রিপুরা বিজনেস কনক্লেভে যোগ দিতে বৃহস্পতিবার আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিনিয়োগ ও শিল্পোন্নয়নে জোর

আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় শিল্প, বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) একদিনের সফরে রাজ্যে আসছেন…

ByByReshmi Debnath Jul 9, 2026

টানা বর্ষণে ত্রিপুরাজুড়ে বন্যা-ভূমিধসের তাণ্ডব: ক্ষতিগ্রস্ত ৩০০ বাড়ি, খোলা হয়েছে ২২টি ত্রাণ শিবির, আশ্রয়ে ২,৫৮৯ মানুষ

আগরতলা, ৯ জুলাই: টানা ভারী বর্ষণের জেরে ত্রিপুরার একাধিক জেলায় বন্যা, ভূমিধস এবং ঝড়ে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে।…

ByByReshmi Debnath Jul 9, 2026

ট্রাফিক এ এস আইকে গাড়ির বনেটে তুলে নিয়ে পালাল চালক, চাঞ্চল্য বটতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: রাজধানী বটতলা এলাকায় বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক পথচারীকে ধাক্কা…

ByByReshmi Debnath Jul 8, 2026

ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসায় উদ্যোগী সাংসদ বিপ্লব কুমার দেব, এইমস-এ এগিয়ে আনা হলো অ্যাপয়েন্টমেন্ট

আগরতলা, ৮ জুলাই: গুরুতর অসুস্থ ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মনশ্রীর বাবার…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top