News Flash

Image

বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। নিহতের নাম আকাশ মজুমদার (২৯)। তার বাড়ি গান্ধীগ্রাম এলাকায় বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে আগরতলার নেহেরু পার্ক সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আকাশ মজুমদারকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। রাত প্রায় ১২টা নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, শরীরের বিভিন্ন স্থানে তার গুরুতর আঘাত লেগেছিল এবং অবস্থাও ছিল আশঙ্কাজনক।

চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও শুক্রবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।

————

Releated Posts

ত্রিপুরা বিজনেস কনক্লেভে যোগ দিতে বৃহস্পতিবার আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিনিয়োগ ও শিল্পোন্নয়নে জোর

আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় শিল্প, বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) একদিনের সফরে রাজ্যে আসছেন…

ByByReshmi Debnath Jul 9, 2026

টানা বর্ষণে ত্রিপুরাজুড়ে বন্যা-ভূমিধসের তাণ্ডব: ক্ষতিগ্রস্ত ৩০০ বাড়ি, খোলা হয়েছে ২২টি ত্রাণ শিবির, আশ্রয়ে ২,৫৮৯ মানুষ

আগরতলা, ৯ জুলাই: টানা ভারী বর্ষণের জেরে ত্রিপুরার একাধিক জেলায় বন্যা, ভূমিধস এবং ঝড়ে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে।…

ByByReshmi Debnath Jul 9, 2026

ট্রাফিক এ এস আইকে গাড়ির বনেটে তুলে নিয়ে পালাল চালক, চাঞ্চল্য বটতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: রাজধানী বটতলা এলাকায় বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক পথচারীকে ধাক্কা…

ByByReshmi Debnath Jul 8, 2026

ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসায় উদ্যোগী সাংসদ বিপ্লব কুমার দেব, এইমস-এ এগিয়ে আনা হলো অ্যাপয়েন্টমেন্ট

আগরতলা, ৮ জুলাই: গুরুতর অসুস্থ ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মনশ্রীর বাবার…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top