News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসুস্থ কর্পোরেটরের খোঁজ নিতে বাড়িতে মুখ্যমন্ত্রী, চিকিৎসক হিসেবেও দিলেন পরামর্শ
Image

অসুস্থ কর্পোরেটরের খোঁজ নিতে বাড়িতে মুখ্যমন্ত্রী, চিকিৎসক হিসেবেও দিলেন পরামর্শ

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। শুধু প্রশাসনিক প্রধান হিসেবেই নয়, একজন চিকিৎসক হিসেবেও তিনি অসুস্থ কর্পোরেটরকে বিভিন্ন স্বাস্থ্য-পরামর্শ দেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন কর্পোরেটর অলক রায়। রাজ্যে তাঁর চিকিৎসা চলছিল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাৎ পরিবারকে বিশেষভাবে আশ্বস্ত করেছে।

পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী অলক রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের পাশে থাকার বার্তা দেন।

মুখ্যমন্ত্রীর এই সহৃদয় মানসিকতায় আপ্লুত কর্পোরেটরের পরিবারের সদস্যরা। তারা জানান, এই কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও সমর্থন তাদের মানসিকভাবে অনেকটাই শক্তি জুগিয়েছে। এদিন উপস্থিত অন্যান্য জনপ্রতিনিধিরাও অলক রায়ের দ্রুত সুস্থতা কামনা করেন। সকলের প্রার্থনা, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনসেবায় ফিরবেন।

Releated Posts

সরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যে বেসরকারিস্তরে আরও মেডিক্যাল কলেজ গড়ে উঠবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যের মধ্যেই স্বল্পব্যয়ে মেডিক্যাল নিয়ে পড়ার সুযোগ বৃদ্ধি করে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের…

ByByReshmi Debnath Oct 7, 2026

সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।…

ByByReshmi Debnath Oct 7, 2026

রাজ্যে ১,৫০৭টি পদে নিয়োগের সিদ্ধান্ত, গঠন হবে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন : সুশান্ত চৌধুরী

আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা। শিক্ষা, প্রাণিসম্পদ বিকাশ, আইন,…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের উন্নয়নের চিত্রে আমূল পরিবর্তন: কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক এবং কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণার উৎস। বুধবার ধলাই…

ByByTaniya Chakraborty Oct 7, 2026
Scroll to Top