News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শুরু হল সিবিএসই বোর্ডের পরীক্ষা, চলবে ১১ মার্চ পর্যন্ত
Image

শুরু হল সিবিএসই বোর্ডের পরীক্ষা, চলবে ১১ মার্চ পর্যন্ত

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আজ প্রথম দিন অংক পরীক্ষা। সকাল ১০.৩০ মিনিট থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত চলে এই পরীক্ষা। একই দিনে দ্বাদশ শ্রেণীর বায়োটেকনোলজি বিষয়ের পরীক্ষা ছিল।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই স্কুলগুলোর ছাত্রছাত্রীরাও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতাধীন প্রশ্ন পত্রে পরীক্ষা দিচ্ছেন। এদিন রাজ্যের বিভিন্ন স্কুলের পরীক্ষা হলের বাইরে দাঁড়িয়ে আছেন অভিভাবকরা। এদিন ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। অভিভাবকরা আশাবাদী, তাদের ছেলে মেয়েরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। অনেক অভিভাবকই সন্তানদের নিয়ে সময়ের আগেই কেন্দ্রে পৌঁছান, যাতে শেষ মুহূর্তে কোনও অসুবিধা না হয়।

ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে রাজ্য সরকারের অন্তর্গত ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে দশম শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৮৭৭ জন এবং দ্বাদশ শ্রেণীতে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৩৭৮ জন।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top