News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিএম শ্রী সাব্রুম গার্লস হাই স্কুলে সরাসরি সম্প্রচারিত ‘পরীক্ষা পে চর্চা’, ছাত্রীদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস
Image

পিএম শ্রী সাব্রুম গার্লস হাই স্কুলে সরাসরি সম্প্রচারিত ‘পরীক্ষা পে চর্চা’, ছাত্রীদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস

সাব্রুম, ৬ ফেব্রুয়ারি: আজ পিএম শ্রী সাব্রুম গার্লস হাই স্কুলে কেন্দ্র সরকারের উদ্যোগে আয়োজিত ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে পরীক্ষার চাপ মোকাবিলা, মানসিক প্রস্তুতি, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সময় ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠান চলাকালীন বিদ্যালয়ের সকল ছাত্রী অত্যন্ত মনোযোগ ও আগ্রহের সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনে। বক্তৃতার প্রতিটি বিষয় তারা নীরবতা ও শৃঙ্খলার সঙ্গে অনুসরণ করে। শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানের প্রতি গভীর আগ্রহ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠান শেষে ছাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ পায়। জনৈক ছাত্রী জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য তাদের মানসিকভাবে আরও দৃঢ় করেছে এবং পরীক্ষার প্রতি দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন এনেছে। তারা পরীক্ষাকে আর চাপ হিসেবে নয়, বরং শেখার একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করার অনুপ্রেরণা পেয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক এবং পরীক্ষাকেন্দ্রিক ভয় দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top