News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোপন খবরের ভিত্তিতে পশ্চিম বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার, দুইজন গ্রেপ্তার
Image

গোপন খবরের ভিত্তিতে পশ্চিম বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার, দুইজন গ্রেপ্তার

আগরতলা, ৬ ফেব্রুয়ারি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। এক বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ বোতল এসকফ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি, দুই জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশের কাছে খবর আসে আগরতলার পশ্চিম চাম্পামুড়া এলাকার এক বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে পুলিশ বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশা সামগ্রী উদ্ধার করা হয়। সাথে সুভাষ চন্দ্র দাস ( ৪৭) ও সমির দাস ( ৪০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে আটক দু’জনকে উদ্ধারকৃত নেশা সামগ্রী সহ পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়। তিনি জানান, নেশা কারবারের সঙ্গে যুক্ত আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top