News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবশেষে বিশালগড় বাইপাস সড়কে অবৈধভাবে মাটি ভরাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মহকুমা প্রশাসনের
Image

অবশেষে বিশালগড় বাইপাস সড়কে অবৈধভাবে মাটি ভরাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মহকুমা প্রশাসনের

আগরতলা, ২ ফেব্রুয়ারী : দীর্ঘদিন ধরে অভিযোগের পর অবশেষে বিশালগড় বাইপাস সড়কে অবৈধভাবে মাটি ভরাট করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করল মহকুমা প্রশাসন। প্রশাসনের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

জানা গেছে, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিশালগড় বাইপাস সড়কের পাশে ও সড়কের অংশ বিশেষে বেআইনিভাবে মাটি ভরাট করে চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এতদিন কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।

আজ অবশেষে মহকুমা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে মাটি ভরাট করা অংশ চিহ্নিত করে তা অপসারণ করা হয় এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান, সরকারি সড়কে বা তার আশপাশে অনুমতি ছাড়া বেআইনিভাবে মাটি ভরাট কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top