News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এমজিএন রেগা ফিরিয়ে আনার দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল
Image

এমজিএন রেগা ফিরিয়ে আনার দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ২ ফেব্রুয়ারী : সারা ভারত কৃষিশ্রমিক ইউনিয়নের ডাকে এমজিএন রেগা প্রকল্প ফিরিয়ে আনার দাবিতে সারা দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আগরতলায় এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে।

এদিন মিছিলটি মেলার মাঠ সংলগ্ন ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে মিছিলটি শ্রমদপ্তরের সামনে এসে বিক্ষোভ সভায় মিলিত হয়।

বিক্ষোভ সভায় সংগঠনের এক নেতার অভিযোগ করেন, এমজিএন রেগা বাতিলের ফলে গ্রামীণ দরিদ্র ও কৃষিশ্রমিকরা চরম আর্থিক সংকটে পড়ছেন। তিনি আরও বলেন, কেন্দ্র সরকারের দাবি ভিবিজিরাম জি প্রকল্প ভারতবর্ষের গরীবদের স্বার্থে এই প্রকল্প। কিন্তু দীর্ঘদিন বছর ধরে এমজিএন রেগা গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। এই প্রকল্প দুর্বল হলে কৃষিশ্রমিক ও ক্ষেত মজুরদের জীবন-জীবিকা বিপন্ন হয়ে পড়বে। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারিও দেওয়া হয়।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top