News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুবশক্তিকে সামনে রেখে আত্মনির্ভর ভারতের লক্ষ্য, বাজেটে স্থিতিশীল উন্নয়নের রূপরেখা : নির্মলা সীতারামন
Image

যুবশক্তিকে সামনে রেখে আত্মনির্ভর ভারতের লক্ষ্য, বাজেটে স্থিতিশীল উন্নয়নের রূপরেখা : নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার জানিয়েছেন, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও সরকার সর্বস্তরে আত্মনির্ভরতা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে দেশের অর্থনৈতিক যাত্রাপথ স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে এগোচ্ছে।

নিজের নবম ধারাবাহিক বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মূলমন্ত্রকে সামনে রেখে দেশের আর্থিক বৃদ্ধি ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করাই এই বাজেটের প্রধান লক্ষ্য।

লোকসভায় বাজেট ভাষণে সীতারামন বলেন, আমাদের সরকার দ্বিধার পরিবর্তে সবসময় দৃঢ় পদক্ষেপকে অগ্রাধিকার দিয়েছে। কাঠামোগত সংস্কার, আর্থিক শৃঙ্খলা এবং মুদ্রানীতির স্থিতিশীলতার পাশাপাশি জনপরিকাঠামোয় জোরালো বিনিয়োগ করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতিতে বাণিজ্য ও বহুপাক্ষিক সহযোগিতা হুমকির মুখে। সম্পদ ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটছে। নতুন প্রযুক্তি উৎপাদন ব্যবস্থাকে বদলে দিচ্ছে, পাশাপাশি জল, শক্তি ও গুরুত্বপূর্ণ খনিজের চাহিদা বাড়ছে। এই পরিস্থিতিতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গে উচ্চাকাঙ্ক্ষার ভারসাম্য বজায় রেখেই ভারত বিকশিত ভারতের পথে এগোবে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পঞ্চদশ বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। এটি ২০২৪ সালে টানা তৃতীয়বার এনডিএ সরকার ক্ষমতায় ফেরার পর দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। পাশাপাশি, সংসদে টানা নবমবার বাজেট পেশ করে দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে নজির গড়লেন তিনি।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top