News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রীকে হয়রাণি করায় বাস থামিয়ে গুন্ডামি চড়িলামে, স্তব্ধ যান চলাচল

যাত্রীকে হয়রাণি করায় বাস থামিয়ে গুন্ডামি চড়িলামে, স্তব্ধ যান চলাচল

busনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ জানুয়ারি৷৷ মঙ্গলবার বিকালে চড়িলাম মোটর স্ট্যান্ডে দুটি উদয়পুরগামী মা দূর্গা ট্রেভেলস টিআর০৩-১৪১৫ নম্বরের একটি বাসে করে চড়িলামে একজন যাত্রী  বইখাতা নিয়ে গাড়িতে উঠে সিটে বসে পড়েন৷ তখন গাড়িটি ছিল সম্পূর্ণ ফাঁকা৷ কিছুক্ষণ পর বাস কন্ডাক্টার এসে যাত্রীকে চড়িলামের প্যাসেঞ্জার সিটে বসতে পারবে না বলে সিট থেকে উঠে যেতে বললে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়৷ যাত্রীকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামাতে গেলে তিনি ছিটকে পড়েন রাস্তায়৷ সে সূত্রপাত থেকে যাত্রী চড়িলামে কয়েকজন ছেলেকে ফোন করে রাস্তায় গাড়িটিকে আটকাতে বলেন৷ সে কথামত গাড়িটিকে আটকে ড্রাইভার থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয় ছেলেরা৷  তবে ততক্ষণে এলাকারই  একটি প্রাইভেট সুকলের শিক্ষক যাত্রী শংকর দাস চড়িলাম বাজার এলাকার অধিকাংশ জনগণ জানায় যে উদয়পুরগামী গাড়িগুলো প্রত্যেকদিন নাগেরজলা থেকে চড়িলামের যাত্রী নিয়ে এরকম অশালীন আচরণ করেন৷ তাই সব উদয়পুরগামী গাড়ি থামিয়ে চালকদের বার্তা পৌঁছায় যাতে আর কোনদিন চড়িলামের যাত্রী নিয়ে এরকম ব্যবহার না করেন৷ সঙ্গে সঙ্গে এখবর পৌঁছায় বিশালগড় থানায়৷ ছুটে আসেন বিশালগড় থানার ওসি সত্যেন বসু রায় চৌধুরী৷ বিশালগড় পুলিশ আধিকারিক প্রবীর পাল সহ গোটা বিশ্রামগঞ্জ থানায় পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা৷ বিশালগড়ের পুলিশ আধিকারিক প্রবীর পাল এসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেন৷ প্রায় দুই ঘন্টা যাবত জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পড়ে এঘটনার জেরে৷ তবে টানা  তিনঘন্টা পর এসডিপিওর চড়িলাম এলাকায় সমস্ত নাগরিকদের কাছে আগামী তিনদিনের মধ্যে এসডিএম এবং বিশ্রামগঞ্জের ট্রান্সপোর্ট অফিসারদের নিয়ে একটি বৈঠক  করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top