News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাজ না করেই লক্ষ লক্ষ টাকা ‘হরিলুট’: রাধাপুরে রেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ
Image

কাজ না করেই লক্ষ লক্ষ টাকা ‘হরিলুট’: রাধাপুরে রেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ

আগরতলা, ৩১ জানুয়ারি: যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাধাপুর গ্রাম পঞ্চায়েতে রেগা প্রকল্পের কাজ না করেও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার এক কোদালও কাজ হয়নি, অথচ খাতায়-কলমে লক্ষ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাধাপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের ভূমিহীন কলোনি এলাকায়। অভিযোগ অনুযায়ী, অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে মনোরঞ্জন নাথের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তার মাটি কাটার জন্য ৫৩৮ শ্রমদিবস দেখিয়ে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৩১৮ টাকা বরাদ্দ করা হয়। কিন্তু দীর্ঘ ১৫ বছরেও রাস্তার কোনো সংস্কার কাজ বাস্তবে করা হয়নি বলে দাবি এলাকাবাসীর।

সবচেয়ে বিস্ময়কর বিষয়, রাস্তার ধারে টাঙানো সাইনবোর্ডে উল্লেখ রয়েছে—চলতি অর্থ বছরের জুলাই মাসেই কাজ সম্পন্ন হয়েছে। অথচ স্থানীয়দের অভিযোগ, আজও রাস্তায় মাটির একটি কোপও পড়েনি। এই রাস্তা অঙ্গনওয়ারি কেন্দ্রে যাওয়া শিশু ও এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়দের অভিযোগ, শাসক দলের কিছু প্রভাবশালী নেতার সহায়তা ছাড়া এমন দুর্নীতি সম্ভব নয়। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় জনমনে ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

এখন দেখার বিষয়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই অভিযোগের যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কি না।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top