News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৭ দফা দাবিতে বুনিয়াদি শিক্ষা অধিকর্তার কাছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের ডেপুটেশন
Image

৭ দফা দাবিতে বুনিয়াদি শিক্ষা অধিকর্তার কাছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের ডেপুটেশন

আগরতলা, ৩১ জানুয়ারি : দৃষ্টিহীন শিক্ষক ও ছাত্রছাত্রীদের স্বার্থে ৭ দফা দাবিতে বুনিয়াদি শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১৯৮৪ সাল থেকে এটিবিএ দৃষ্টিহীন ব্যক্তিদের স্বার্থে কাজ করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া, সচেতনতা শিবির ও ডেপুটেশনসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দৃষ্টিহীনদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে।

তাঁদের দাবিগুলির মধ্যে রয়েছে, প্রাথমিক শিক্ষা দপ্তরে প্রতিবন্ধী কর্মীদের অভিযোগ শোনার ও সমাধানের জন্য একজন গ্রিভান্স রিড্রেসাল অফিসার নিয়োগ, যেখানে দৃষ্টিহীন শিক্ষক কর্মরত রয়েছেন সেই সব বিদ্যালয়ে ব্রেইল বই ও প্রশ্নপত্রের ব্যবস্থা, প্রতি বছর দৃষ্টিহীন শিক্ষকদের জন্য পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণের আয়োজন এবং নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ৪ শতাংশ সংরক্ষণ নীতি কঠোরভাবে প্রয়োগ হোক।

এছাড়াও, প্রতিবন্ধী অধিকার আইন ২০১৬ অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রবেশযোগ্য পরিকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন তিনি। এর মধ্যে ট্যাকটাইল ডিজাইন, বৈজ্ঞানিক র‍্যাম্প ও ব্রেইল ডিসপ্লে স্থাপনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীন সমস্ত প্রধান শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকদের জন্য প্রতিবন্ধী অধিকার আইন সম্পর্কে সচেতনতা প্রশিক্ষণের দাবিও তোলা হয়।তিনি আরও দাবি জানান, ২০১৭-১৯ শিক্ষাবর্ষে এনআইওএস থেকে ডিপ্লোমা সম্পূর্ণ করলেও যেসব দৃষ্টিহীন শিক্ষক এখনও শংসাপত্র পাননি, তাঁদের অবিলম্বে শংসাপত্র প্রদান করার ব্যবস্থা নিতে হবে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top