News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরের অবৈধ ফ্লেক্স ও ফেস্টুন তুলে নিল পুর নিগম
Image

শহরের অবৈধ ফ্লেক্স ও ফেস্টুন তুলে নিল পুর নিগম

আগরতলা, ৩১ জানুয়ারি: শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ ফ্লেক্স ও ফেস্টুন তুলে নিল পুর নিগমের টাস্ক ফোর্স। আজ সেন্ট্রাল জোনের উদ্যোগে কের চৌমুহনী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় রাস্তার দু’পাশে ও বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা অবৈধ ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার খুলে ফেলা হয়।

পুর নিগম সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া লাগানো এইসব ফ্লেক্স ও ফেস্টুন শহরের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি করছিল। সেই কারণেই নিয়ম মেনে শহর পরিষ্কার রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিগম কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী দিনেও শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চলবে এবং অবৈধভাবে ফ্লেক্স বা ব্যানার লাগালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top