News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসিতে ২৮টি আসনে লড়াইয়ের লক্ষ্যে সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
Image

এডিসিতে ২৮টি আসনে লড়াইয়ের লক্ষ্যে সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ জানুয়ারি: আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে আজ ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী এডিসি নির্বাচনের রূপরেখা এবং রণকৌশল তৈরি হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তবে শরিক দল তিপ্রা মথার সঙ্গে জোটে যাবেন কিনা সে প্রশ্ন ফের একবার হাওয়ায় উড়িয়ে দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, সামনেই এডিসি নির্বাচন। ফলে দলীয় কর্মীদের নিয়ে রণকৌশল তৈরি করার লক্ষ্যেই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামীদিনে এডিসি এলাকায় ২৮টি আসনেই লড়াই করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বিজেপি। তিনি বলেন, বিধানসভায় তিপ্রা মথার সঙ্গে শরিক হলেও এডিসিতে তারা বিরোধী। ফলে তাদের সঙ্গে জোট হবে কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি, সেটি পরের ব্যাপার।

তিনি আরো বলেন, উন্নয়নের মাধ্যমেই এডিসি নির্বাচনের প্রচার অভিযান করা হবে। বিজেপি মানেই উন্নয়ন, তাই জনজাতি অংশের মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছে। তারা বুঝতে পেরেছে, বিজেপি শুধুমাত্র জনজাতিদের উন্নয়ন করতে পারে। তিনি আরো বলেন, পাহাড়ে একটি কেন্দ্রীয় দল প্রয়োজন। স্থানীয় দলের শাসনের ফলে পাহাড়ের উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। তাই পাহাড়ের উন্নয়নের লক্ষ্যে বিজেপিই একমাত্র ভরসা বলে দাবি মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার।

এই দিনের এই সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তীর সহ অন্যান্য দলীয় নেতৃত্ব গন। 

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top