News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে চোরের বাড়বাড়ন্ত, সদ্য স্বামীহারা মহিলার ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি
Image

বিশ্রামগঞ্জে চোরের বাড়বাড়ন্ত, সদ্য স্বামীহারা মহিলার ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

বিশ্রামগঞ্জ, ৩০ জানুয়ারি: বিশ্রামগঞ্জ থানার পশ্চিম বড়জলা এলাকায় সদ্য স্বামীহারা মহিলার ঘরের চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে নগদ ১০ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, অসহায় বিধবা কণিকা দাস-এর ঘরের দরজা শাবল দিয়ে ভেঙ্গে চোরেরা চলে যায়। চোরের দল হানা দিয়ে নগদ ১০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, ১০ কেজি চাল, পাঁচটি শাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, কণিকা দাসের স্বামী শিবুদাসের মৃত্যু মাত্র দেড় মাস হলো। কয়েকদিনের মধ্যে বাড়িতে বৈষ্ণব সেবা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু গতকাল গভীর রাতে চোরের দল সমস্ত মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়।

স্থানীয়রা বলেন, সদ্য স্বামীহারা মহিলার উপর এ ধরনের হামলা অমানবিক। পুলিশকে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রমাণ সংগ্রহ করছে এবং চুরির সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top