News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বলেরো ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৮, গুরুতর আহত ভ্যান চালক
Image

বলেরো ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৮, গুরুতর আহত ভ্যান চালক

আগরতলা, ২৯ জানুয়ারি: বৃহস্পতিবার বড়মুড়া সাধুপাড়া এলাকায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। একটি বলেরো গাড়ি ও একটি মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মারুতি ভ্যানের চালক গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দ্রুতগতিতে আসা দুটি গাড়ির সংঘর্ষে মারুতি ভ্যানটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানের ভিতরে থাকা যাত্রী ও চালক গাড়ির মধ্যে আটকে পড়েন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তর ও পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের গাড়ির ভেতর থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

‘ছাত্রদের আওয়াজ বদল আনবেই’, প্রয়াগরাজে রাহুলের হুঙ্কার

প্রয়াগরাজ, ৮ আগস্ট : দেশের দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা এবার সরব হয়েছে। তাদের এই আন্দোলনের…

ByBySandeep Biswas Aug 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপির কৌশল নিয়ে জল্পনা, মথার সঙ্গে সমঝোতা নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 8, 2026

রেশন ব্যবস্থায় অনিয়ম ও পচা ডাল সরবরাহের অভিযোগ, খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ আগস্ট: কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে খাদ্য ও ওষুধে ভেজাল, সরকারি সম্পদ লুট, খাদ্যসামগ্রী আত্মসাৎ…

ByByNews Desk Aug 8, 2026

প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, এসআইআর প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান মানিক সরকারের

আগরতলা, ৮ আগস্ট: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও প্রকৃত ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top