News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ার জাপানপাড়া এলাকায় মানব কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

গন্ডাছড়ার জাপানপাড়া এলাকায় মানব কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য

গন্ডাছড়ার জাপানপাড়া এলাকায় মানব কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আগরতলা, ২৯ জানুয়ারি:
গন্ডাছড়ার জাপানপাড়া এলাকায় একটি মানব কঙ্কাল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মানব কঙ্কাল দেখতে পেয়ে এলাকাবাসীরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গন্ডাছড়া থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। কঙ্কালটি উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে। কঙ্কালটি কার এবং কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া কঙ্কালটি গন্ডাছড়ার উত্তর এডিসি ভিলেজ এলাকার জাপানপাড়ার বাসিন্দা, প্রায় তিন মাস ধরে নিখোঁজ থাকা কাঠমিস্ত্রি সূর্য মোহন দাসের দেহাবশেষ হতে পারে। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত জোরদার করেছে পুলিশ।

Releated Posts

দীর্ঘদিনের দাবির পর চন্দ্রপুর গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে…

ByByReshmi Debnath Sep 23, 2026

থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: পূর্ব আগরতলা থানার অদূরে মোটরস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়…

ByByReshmi Debnath Sep 23, 2026

শারদ উৎসবের আগে যানজট নিয়ন্ত্রণে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক পুলিশের বৈঠক

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপূজা ও সামগ্রিকভাবে শহরের যান চলাচল ব্যবস্থা আরও সুষ্ঠু করতে নতুন উদ্যোগ নিল আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ এলাকাবাসীর

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top