News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুক্তি চাইছে পশ্চিমবঙ্গের জনগণ: সাংসদ বিপ্লব
Image

মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুক্তি চাইছে পশ্চিমবঙ্গের জনগণ: সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুক্তি চাইছে পশ্চিমবঙ্গের জনগণ। নিজেদের অধিকার রক্ষার জন্য ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য তৃণমূল সরকারকে উৎখাতের আহ্বান জানালেন সংসদ বিপ্লব কুমার দেব। আজ পশ্চিমবঙ্গের ফালাকাটা বিধানসভা কেন্দ্রে আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় অংশগ্রহণ করে ফের তৃনমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি।

বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব দেব বলেন, পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। পশ্চিমবঙ্গ সেখানকার সাধারণ মানুষের। পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুক্তি চাইছেন। বিজেপি সরকার আর্টিক্যাল ৩৭০ সরিয়ে, জম্মু কাশ্মীরকে আলাদা করেছে, রাম মন্দির স্থাপন করে, তাই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে উৎখাত করা কোন ব্যাপার নয়। এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবে বিজেপি সরকার। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে আর জয়ী হতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা।২০০২ সালের পরে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে থাকছেন তাদের প্রত্যেককে বেছে বেছে বাংলাদেশ ফেরত পাঠানো হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের সঙ্গে দরদ থাকলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও সেখানে যেতে বললেন সাংসদ বিপ্লব।

তিনি আরো বলেন, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই সুরক্ষিত নন। তৃণমূলের নেতারাই মেয়েদের পাচার করছে, তাই মুখ্যমন্ত্রী সেই মেয়েদের খুঁজে বের করতে পারছেন না। পশ্চিমবঙ্গের মতো জায়গায় মানুষ পূজাপাঠ করতে পারছেন না। সরস্বতী পূজা বন্ধ করে দেওয়া হচ্ছে। মানুষ এখন নিজেদের অধিকার চাইছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান সাংসদ।

তিনি আরো অভিযোগ করেন, কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়িত হতে দিচ্ছেন না মমতা বন্দোপাধ্যায়। তিনি এবং ওনার ভাইপো কাটমানির টাকার জন্যে এই প্রকল্পগুলি গরিবদের হাতে পৌঁছাতে দিচ্ছেন না বলে গুরুতর অভিযোগ সাংসদের। তাই জনগণের অধিকারের জন্যে তৃনমূলের বিরুদ্ধে গর্জে উঠার আহবান জানান তিনি।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top