News Flash

  • Home
  • দেশ
  • ইউজিসির নয়া ‘ইকুইটি’ বিধি ঘিরে বিতর্ক, অপব্যবহার বরদাস্ত নয়: আশ্বাস শিক্ষামন্ত্রীর
Image

ইউজিসির নয়া ‘ইকুইটি’ বিধি ঘিরে বিতর্ক, অপব্যবহার বরদাস্ত নয়: আশ্বাস শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি:
দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ইউজিসির নয়া বিধি কার্যকর হতেই তা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ‘প্রোমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন আইন, ২০২৬’-এর লক্ষ্য সমাজের সব শ্রেণির জন্য সমান, নিরাপদ ও সম্মানজনক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা—এমনটাই জানানো হয়েছে সরকারি সূত্রে। তবে এই আইনকে ঘিরে একাংশের আপত্তি ও সমালোচনার মাঝেই মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

এদিন শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, “কোনও বৈষম্য থাকবে না, এবং কেউ আইনের অপব্যবহার করতে পারবে না।” তাঁর কথায়, এই আইন শিক্ষাঙ্গনে সমতা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই আনা হয়েছে এবং এর প্রয়োগ হবে নিরপেক্ষভাবে।

ইউজিসির তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্ণভিত্তিক বৈষম্যের অভিযোগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে যেখানে ১৭৩টি অভিযোগ জমা পড়েছিল, ২০২৩-২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৮-এ—অর্থাৎ প্রায় ১১৮.৪ শতাংশ বৃদ্ধি। এই পরিসংখ্যানকে সামনে রেখেই নতুন বিধিতে বৈষম্য রোধে কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, দেশের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গঠন করতে হবে একটি ‘সুযোগ-সাম্য কেন্দ্র’। এই কেন্দ্র বৈষম্য সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও সমাধানে কাজ করবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

তবে এখানেই শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় একাংশের দাবি, এই আইন নাকি উচ্চবর্ণ-বিরোধী। কয়েকজন ইউটিউবার ও সামাজিক কর্মী প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন। স্বামী আনন্দ স্বরূপের একটি ভিডিও ঘিরেও বিতর্ক তীব্র হয়েছে, যেখানে তিনি উচ্চবর্ণের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে #ShameonUGC।

এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর আশ্বাস—আইন কারও বিরুদ্ধে নয়, বরং শিক্ষাঙ্গনে সমতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্যই এই উদ্যোগ। সরকার এবং ইউজিসি উভয়েই নজর রাখছে যাতে আইন প্রয়োগের নামে কোনও ধরনের অন্যায় বা অপব্যবহার না ঘটে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top