News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ধর্মনগরে চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত
Image

৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ধর্মনগরে চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত

ধর্মনগর, ২৩ জানুয়ারি: ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিবিআই মাঠে আজ চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়। সকাল ঠিক ৯টায় আনুষ্ঠানিকভাবে প্যারেডের সূচনা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাই। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিপিও ধর্মনগর জয়ন্ত কর্মকার, ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।

মুখ্য প্যারেডে মোট নয়টি প্লাটুন অংশগ্রহণ করে। ফুল ড্রেসআপে সুসজ্জিত প্যারেড অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও দৃষ্টিনন্দনভাবে প্রদর্শিত হয়। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে এই প্যারেড অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাই জানান, ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ এই ফুল ড্রেস প্যারেড আয়োজন করা হয়েছে। একই সঙ্গে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে জেলার সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হোটেল, যানবাহন, রেলপথ এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে প্রজাতন্ত্র দিবসের দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top